September 23, 2026, 9:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে মুক্তি দিতে আদালতের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশিকে মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। গত সপ্তাহে দেশটির পুলিশ তাকে আটক করেছিল।

বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সিনিয়র পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশির মুক্তির আদেশ জারি করেছে। গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় পার্টির চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পরে ‘হিংসাত্মক বিক্ষোভে উসকানি দেওয়ার’ অভিযোগে কোরেশিসহ বেশ কয়েকজন পিটিআই নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।

দ্য ডন বলছে, পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশির জামিনের আবেদন বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সামনে পেশ করা হয়। আদালত এসময় জানতে চান কোরেশির বিরুদ্ধে কোনও নথিভুক্ত মামলা আছে কিনা। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এটা তাকে খোঁজ নিতে হবে।

আর এরপরই বিচারপতি উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষ হওয়ার পরই পিটিআই নেতার মুক্তির আদেশ জারি করেন। এছাড়া সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে যে কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তাকেও বাতিল এবং অকার্যকর ঘোষণা করেন বিচারক।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এবং এরই একপর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়।

মূলত গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ওয়ারেন্টে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে।

পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থার এই পদক্ষেপে দেশজুড়ে সেদিনই সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেহবাজ শরিফের সরকার খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়।

সংবাদমাধ্যম বলছে, আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ইমরান খানকে গ্রেপ্তারের ফলে পাকিস্তানে যে অস্থিরতা শুরু হয় তা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল এবং বিক্ষোভকারীদের বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়ে যায়।

এছাড়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করায় পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার শুরু করে। আর সেই পরিস্থিতিতে অন্য অনেক শীর্ষ নেতার পাশাপাশি সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকেও গ্রেপ্তার করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page