September 23, 2026, 11:24 am
শিরোনামঃ
গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সীমান্তে সন্ত্রাসী হামলায় ৫ ইরানি সীমান্তরক্ষী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান সীমান্তে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় ৫ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, শনিবার (২০ মে) রাতে সন্ত্রাসীদের হামলায় পাঁচ জন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছে। সন্ত্রাসীরা সীমানা পেরিয়ে ইরান ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইরানের নিরাপত্তা বাহিনী বলেছে, এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি পাকিস্তান সরকার সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেগুলোর দ্রুত বাস্তবায়নের আশাও করেন এই মুখপাত্র।

সীমান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির অংশগ্রহণে একটি বাজার উদ্বোধন করার পর এই হামলার ঘটনা ঘটেছে। দুই দেশের নিরাপত্তা ও স্বার্থকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page