October 30, 2026, 9:55 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ সেনা সদস্য আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলায় একটি সেনাবহরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন সেনা সদস্য আহত হয়েছে।

কয়েকটি সরকারি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের চেহকান এলাকার সদর থানার কাছে এক ব্যক্তি বিস্ফোরক বোঝা একটি মোটরসাইকেল নিয়ে সামরিক বহরে হামলা চালালে এসব সেনা আহত হন।

ডিআই খান প্রদেশের দক্ষিণ ওয়াজিরস্থান জেলার মিনজা এলাকার দিকে যাচ্ছিল ওই সেনাবাহরটি। এ সময় বিস্ফোরক বোঝায়  মোটর সাইকেল নিয়ে ওই ব্যক্তি সেনা বহরের গাড়ি লক্ষ্য করে আঘাত করে।

হামলার পর পরই এলাকা ঘিরে ফেলা হয়। এ পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

পাকিস্তানের ইংরেজি ডন পত্রিকা জানিয়েছে, হামলাস্থল থেকে ৪০০ মিটার দূরে মোটর সাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী সেনা বহরের জন্য অপেক্ষা করছিল। আহত সেনাদেরকে ডেরা ইসমাইল খানের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page