September 4, 2026, 4:22 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ পর্যটক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা ৭ জন পর্যটককে বাস থেকে নামিয়ে গুলিবর্ষণ করে হত্যা করেছে। গতকাল বুধবার বেলুচিস্তান প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী দরিদ্র কিন্তু খনিজ সম্পদে ভরপুর বেলচিস্তানে কয়েক দশক ধরে নিরাপত্তা বাহিনী সাম্প্রদায়িক, জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতার বিরুদ্ধে লড়াই করছে।

পাকিস্তানের কোয়েটা থেকে এএফপি আজ এই খবর জানায়।

গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী এবং জাতিগত গোষ্ঠীর ওপর হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেশের সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ এবং সামরিক বাহিনীর প্রধান নিয়োগ ঘাঁটি পাঞ্জাবের শ্রমিকদের ওপর।

ওই এলাকার ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা সাদাত হুসেইন এএফপি’কে বলেছেন, মঙ্গলবার রাতে পাঞ্জাবের সাথে প্রাদেশিক সীমান্তের কাছে একটি মহাসড়ক দিয়ে বেলুচিস্তানের যাওয়ার সময় বন্দুকধারীরা পর্যটকবাহী বাসটির টায়ারে গুলি চালিয়ে থামিয়ে দেয়।

এক পর্যায়ে বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের পরিচয় পত্র দেখতে চায়।

হুসেইন বলেছেন, ‘পাঞ্জাব প্রদেশের যাত্রীদের বন্দুকধারীরা তুলে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছে।’

এখনো পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

এএফপি’র এক হিসেব মতে, ১ জানুয়ারি থেকে কমপক্ষে ৬৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে।

ইসলামাবাদ-ভিত্তিক বিশ্লেষণকারী সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে, গত বছরটি ছিল পাকিস্তানের জন্য এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর। সেখানে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে ছিল ৬৮৫ জন নিরাপত্তাকর্মী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page