April 2, 2026, 10:41 am
শিরোনামঃ
ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৮টি জলকপাট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ৮টি স্পিল ওয়ের জলগেইট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলগেইট বন্ধ করে দেওয়া হয়েছিল।

গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি  আবারও বিপদসীমায় পৌঁছে যাওয়ায় ফের শনিবার  সন্ধ্যা ৬ টা হতে কাপ্তাই কর্ণফুলি  পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের  ৮ টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড এ ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছঁড়ে পড়ছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৫৫ ফুট মীন সি লেভেল আছে বলে  নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী  পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।তিনি জানান পানি  আরো বৃদ্ধি পেলে সবগুলো জলকপাট যে কোন সময়  খুলে দেয়া হবে বলে জানায়।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সকাল ৮ টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পানি কমে আসায় বন্ধ করে দেয়। এরপর পানি আবারো বৃদ্ধি পাওয়ায় ৫ ফুট করে জলকপাট খোলা রাখে। এর পর বৃষ্টিপাত কমে যাওয়ায় গত ৯ সেপ্টেম্বর ১৬ টি জলকপাট বন্ধ করে দেয় গত কয়েকদিন ধরে ফের বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাওয়ায়  আবার স্পিল ওয়ে খুলে দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page