April 13, 2026, 2:13 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

পাবনায় স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে গলাকেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরকীয়ার জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় আলহাজ্ব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় কৃষক নিহত আলহাজ্ব হোসেন জুমাইখিরি গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়া নিয়ে অনেকদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিন্তু শুক্রবার সকালে আলহাজ্বকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আলহাজ্ব ঘরের বাইরে বের হলে তাকে গলা কেটে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, নিহতের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক ইসমাইল হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে আলহাজ্বকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সুরাইয়া ও তার প্রেমিক প্রতিবেশি যুবক ইসমাইলকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page