February 3, 2026, 4:54 am
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পাবনার দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে সচীন বিশ্বাস সাজু (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত সচীন নতুন রুপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, রাতে চররুপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে এক বাড়িতে বন্ধুদের সাথে নিহত সচীন পিকনিক করছিলেন। সকলে খাওয়া দাওয়া করলেও সচীন সে সময় পরে খাবে বলে মোবাইলে কথা বলতে বলতে বাইরে যায়। রাস্তার উপরে আসা সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এসময় সচীন সড়কে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সচীনকে মৃত ঘোষণা করেন। সচীনকে কারা কী কারণে গুলি করে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page