October 17, 2026, 5:22 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ হেফাজতে দুজন হলেন, ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন।

পরে ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন। নিজেদের পিকআপ নিয়ে বের হওয়ার সময় গাড়িটি বিকল হয়ে যাওয়ায় তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page