September 23, 2026, 1:54 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অস্ত্র মোতায়েনে বেলারুশ-রাশিয়ার চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৫ মে) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে অস্ত্র মোতায়েনের চুক্তি স্বাক্ষর করেছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই রাভকভ।

এ বছরের শুরুতে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর অংশ হিসেবে দুই দেশ আনুষ্ঠানিক চুক্তি করল।

এর আগে ২০২২ সালের শুরুতে বেলারুশের মাটিতে জড়ো হয়েছিল রাশিয়ার ৩০ হাজার সেনা। রাজধানী কিয়েভ দখলে বেলারুশ সীমান্ত পেরিয়ে গত বছরের ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনের ঢুকে পড়েছিল রুশ সেনারা। তবে কিয়েভ দখলে ব্যর্থ হয় তারা।

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এগুলোর নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতেই।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ ব্যাপারে বলেছেন, ‘বেলারুশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এগুলোর নিয়ন্ত্রণ তাদের কাছে যাবে না, অস্ত্রগুলো ব্যবহারের সিদ্ধান্ত মস্কোর কাছেই থাকবে।’

রুশ বার্তাসংস্থা টাস নিউজ জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অনুরোধের প্রেক্ষিতে গত ২৫ মার্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেন। যেমনটা যুক্তরাষ্ট্র অনেক আগেই মিত্র দেশগুলোতে মোতায়েন করছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে।

টাস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে বেলারুশে নিয়ে যাওয়া হয়েছে, এই অস্ত্র বহনে সক্ষম করতে বেলারুশের যুদ্ধবিমানে সংস্কারকার্য চালানো হয়েছে। এছাড়া এগুলো পরিচালনার জন্য বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page