September 4, 2026, 6:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

পাল্টে যাচ্ছে পুলিশ-র‍্যাব-আনসার বাহিনীর পোশাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ধীরে ধীরে তা কার্যকর হবে।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকের রঙ হবে ‘আয়রন’, র‌্যাবের পোশাক হবে জলপাই (অলিভ), এবং আনসারের পোশাকের রঙ হবে ‘গোল্ডেন হুইট’।

পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতিরোধসহ নানান বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।’

নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page