September 27, 2026, 11:27 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ পাঁচ ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ মঙ্গলবার নতুন এই সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ ৯৬তম তালিকায় অবস্থান করছে।

গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবেন।

নতুন এই সূচক অনুযায়ী, জাপানকে পেছনে ফেলে এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট ধারীরা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, ইতালি এবং স্পেন। তাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাওয়ার অনুমতি পাবে।

গত বছর তালিকার শীর্ষে থাকা জাপান এবার তৃতীয় স্থানে চলে গেছে। দেশটির নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবে। আগে এই দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পেত।

জাপানের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page