September 4, 2026, 7:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার চেয়ে সাধারণ ছাত্র-জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়ে শিক্ষাভবনের সামনে গেলে এই ঘটনা ঘটে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্ত তারা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে। এসময় পুলিশকে উদ্দেশ্য করে পাহাড়িরা ইট পাটকেল নিক্ষেপ করে।

এর আগে, রাজু ভাষ্কর্যের সামনে ব্রিফিং করে সচিবালয় ঘেরাওয়ের কথা জানায় বিক্ষোভকারীরা। এসময় গতকালের হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে প্রায় দেড়শ জন মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ একসময় জলকামান-টিয়ারশেল ব্যবহার করে এবং লাঠিপেটা করে। এসময় বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page