April 1, 2026, 1:36 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাখ্যা দিলেন জার্মান চ্যান্সেলর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন সংকটের সমাধান খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে চান জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। কারণ হিসেবে বলেন, একে অপরের সঙ্গে আলোচনা বন্ধ করে দিলে চলমান পরিস্থিতি বদলাবে না। স্থানীয় সময় শনিবার জার্মানির পটসডামে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইউক্রেনে চলা রাশিয়ার অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে জেলেনস্কির সরকারকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে জার্মানি। তারপরও এই সংকটে উত্তরণে একটা উপায় বের করতে আগ্রহী দেশটির চ্যান্সেলর ওলফ শলৎজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো। আমি ওই মুহূর্তটি দেখার জন্য বেঁচে থাকতে চাই, যখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি তখনই এটি পারবেন না, যদি একে অপরের সঙ্গে আলোচনা অব্যাহত না রাখা যায়।

পূর্বের আলোচনার প্রসঙ্গ টেনে শলৎজ জার্মান ভাষায় পুতিনের প্রশংসা করে বলেন, রাশিয়ান নেতা আলোচনার সময় নম্র ছিলেন। তবে ইউক্রেনের একটি ভূখণ্ড জোর করে বিজয় অর্জনের জন্য পুতিনকে অভিযুক্ত করেছেন তিনি।

গত ২ ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ হয় জার্মান চ্যান্সেলরের। ক্রেমলিনের পক্ষ থেকে জানা গেছে, সেই সময় পুতিন ও শলৎজ ইউক্রেনের চলমান পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পুতিনও ইউক্রেন যুদ্ধে মস্কোর অবস্থান সম্পর্কে ব্যাখা করেছেন। পশ্চিমাদের অব্যাহত অস্ত্র পাঠানোর ধ্বংসাত্মক নীতির বিরোধিতা করেন তিনি। ইউক্রেনকে অস্ত্রের ভাণ্ডারে পরিণিত করা হয়েছে বলে অভিযোগ করেন।  সূত্র: আরটি

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page