October 17, 2026, 11:32 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুতিন-ট্রাম্প ফোনালাপ ; ইউক্রেন সংকট নিরসন ও দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে মতৈক্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এ সময় জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় এ ফোনালাপ।

দেড় ঘণ্টার ফোনালাপ শেষে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রেমলিন বলছে, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ৩০ দিন হামলা বন্ধ রাখবে- এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে এ বিষয়ে আদেশ দিয়েছেন।

এছাড়া, কৃষ্ণসাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। ফোনালাপে পুতিন বলেছেন, ১৯ মার্চ রাশিয়া ও ইউক্রেন ১৭৫ জন বন্দী বিনিময় করবে। এছাড়া, রাশিয়ার পক্ষ থেকে ১৩ জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে।

পুতিন আরো বলেছেন, সংঘাতের তীব্রতা রোধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের মূল শর্ত হলো বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। একটি স্থায়ী শান্তির মাধ্যমে এ সংঘাতের অবসান হওয়া উচিত বলে দুই নেতাই একমত হন।

হোয়াইট হাউস আরো জানিয়েছে, আমেরিকা ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতে বিরাট লাভ রয়েছে বলে দুই নেতা ঐকমত্য পোষণ করেছেন। এর মধ্যে রয়েছে বিশাল অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জনের পর ভূরাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়।

পুতিন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য কৌশলগত অস্ত্রের বিস্তার ঠেকানোর প্রয়োজনীয়তা এবং ইরান নিয়েও আলোচনা করেছেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page