February 19, 2026, 12:53 am
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

পেশিশক্তির রাজনীতি শেখ হাসিনা বিশ্বাস করেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি জনগণের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ অন্ধকার হয়ে যাবে। আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে বিশ্বাস করে বলেই দেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চান না।

বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে কিছু দ্রব্যমূল্য বাড়ছে জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে সারাবিশ্বে সঙ্কট চলছে। বাংলাদেশ এ জন্য কিছু জিনিসপত্রের দাম বাড়ছে। তবু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেখ হাসিনা সরকার চেষ্টা করছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page