March 29, 2026, 10:54 am
শিরোনামঃ
চাঁদপুরে রডের আঘাতে খামার শ্রমিক নিহত নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত ইরানে সরকার পরিবর্তনের ডাক দিলো রেজা পাহলভী ইরান যুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদি-তুরস্ক-মিসর ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরাককে জড়ানো উচিত নয় : ফ্রান্সের প্রেসিডেন্ট জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোন আভাস নেই : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ যুদ্ধের চূড়ান্ত দায়ভার রাশিয়ার।
ন্যাটো দূতদের বৈঠকে সভাপতিত্ব শেষে স্টলেনবার্গ বুধবার বলেন, ঘটনার তদন্ত চলছে। ফলাফল জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইচ্ছাকৃত হামলা চালানোর কোন আভাস আমরা পাইনি।
তিনি বলেন, প্রাথমিক বিশ্লেষণে বলতে পারি এটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে।
স্টলেনবার্গ আরো বলেন, তবে আমাকে স্পষ্ট করে বলতে দিন, এটি ইউক্রেনের দোষ নয়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় এর চুড়ান্ত দায়ভার তাদের।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় পেশেভোডুফ গ্রামে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হয়।
পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্যরা ক্ষেপণাস্ত্রটি কোত্থেকে ছোড়া হয়েছে তা জানার চেষ্টা করছে।
এদিকে রাশিয়া শুরু থেকেই বলে আসছে এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page