September 6, 2026, 5:52 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরাককে জড়ানো উচিত নয় : ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা বৃদ্ধিতে ইরাক যাতে জড়িয়ে না পড়ে, তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। গতকাল শনিবার ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানের সাথে কথা বলার পর একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

উত্তর ইরাকে সাবেক আধাসামরিক গোষ্ঠী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ওপর এক মারাত্মক হামলার পর ম্যাখোঁ তার এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেন।

তিনি বলেন, ‘বর্তমান উত্তেজনা বৃদ্ধিতে ইরাক যাতে জড়িয়ে না পড়ে সেই জন্য সবকিছু করতে হবে।’

পিএমএফ এখন ইরাকের সেনাবাহিনীর অংশ। তবে এর মধ্যে কিছু ইরানপন্থী গোষ্ঠীও রয়েছে। তারা জানিয়েছে যে, তাদের তিনজন যোদ্ধা নিহত হয়েছেন, যেটিকে তারা একটি যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা বলে বর্ণনা করেছে।

ম্যাখোঁ বলেন, তিনি ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিকে জানিয়েছেন যে, গতকাল শনিবার সকালে তার সরকারি বাসভবনে চালানো ড্রোন হামলাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করেন।

গত মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুর্দিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা উল্লেখ করে ম্যাখোঁ বলেন, ‘এই অত্যন্ত উদ্বেগজনক ঘটনাটি ইরাকি প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমবর্ধমান হামলার অংশ। তিনি বলেন, যেমনটি এই সপ্তাহে ছয়জন পেশমার্গা নিহত হওয়ার ঘটনায় দেখা গেছে।

এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, ইরাকেও হামলার মাত্রা বাড়ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।

ইরান সরকার আশঙ্কা করছে যে, উত্তর ইরাকের সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোকে পশ্চিমে ইরাক সীমান্তে অবস্থিত তাদের নিজস্ব কুর্দি অঞ্চলের মধ্য দিয়ে পাঠানো হতে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page