October 10, 2026, 5:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে হ্যাঙ্গারে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছের একটি বিমান বন্দরের হ্যাঙ্গারে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
উদ্ধারকর্মীরা জানান, বিমানটিতে তিনজন আরোহী ছিল। এটি ঢেউতোলা লোহার হ্যাঙ্গারে ধাক্কা দেওয়ার সময় ঝড়ের কবল থেকে রক্ষা পেতে সেখানে ১৩ জন আশ্রয় নিচ্ছিল।
ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, ‘এ বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরো আটজন আহত হয়েছে। এদের মধ্যে দ’ুজনের অবস্থা গুরুতর।’
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে পাইলটও রয়েছে।
বিমানটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি ছোট বিমান বন্দরে অবতরণ করেছিল। স্থানটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।
স্থানীয় দমকল বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এটি ছবিতে দেখা যাচ্ছে বিমানের লেজের অংশ হ্যাঙ্গারে আটকে রয়েছে।
মার্কজাক বলেন, গ্রিনিচ মান সময় ১৭৩০ টার পরপরই এ ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page