October 31, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

প্রচন্ড যুদ্ধ সত্ত্বেও শস্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ব্যাপারে বুধবার সম্মত হয়েছে। এ দুই দেশের মধ্যে প্রচন্ড লড়াই অব্যাহত থাকা সত্ত্বেও তারা এমন পদক্ষেপ গ্রহণ করে সহযোগিতার একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করলো। খবর এএফপি’র।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ শস্য চুক্তিকে স্বাগত জানানো সত্ত্বেও তারা রপ্তানির বিষয় আরো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কারণ, রাশিয়া এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। চুক্তিটি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে চীনের বিশেষ দূতের সাথে সাক্ষাত করার সময় এই চুক্তির বিষয়টি আসে এবং তিনি জোরদিয়ে বলেন, যুদ্ধ বিধ্বস্ত এ দেশ ভূখ- ছেড়ে দিতে হয় এমন কোন শান্তি চুক্তি গ্রহণ করবে না।
মস্কোর ঘনিষ্ঠ মিত্র দেশ চীন এখন পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের প্রকাশ্যে নিন্দা করেনি। চীনের দূত লি হুই এ সংঘাত নিরসনে বেইজিং নেতৃত্বাধীন আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এ শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের দু’টি বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো না আটকানোর ব্যাপারে সম্মত হয়েছে।
জাতিসংঘ মহাসসিচব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘এই চুক্তি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন খাদ্য পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করা হয়ে থাকে।’

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page