October 2, 2026, 3:58 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ নেওয়া হলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার ( ২ অক্টোবর) মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলকে এ সতর্কবার্তা দেন।

মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, ‘আরও তীব্রতার সঙ্গে এটার (হামলা) পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে (ইসরায়েলের) লক্ষ্যবস্তু বানানো হবে।’

এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। এ হামলায় হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল। তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এ ঘোষণা দেন।

ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন,‘মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হামলার প্রতিশোধ নেওয়া হবে।’

ড্যানিয়েল হ্যাগেরির এমন কড়া হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page