September 28, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ; দিলীপ বড়ুয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বলে অভিযোগ করেছেন ১৪ দল নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আজ শনিবার জাতীয় প্রেসকাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

১৪ দল নেতারা অভিযোগ করে বলেন, দেশের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি। দেশকে ও দেশের মানুষকে বিপদে ফেলতে কাজ করছে দলটি। তবে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সংবিধানের আলোকে নির্বাচনে গেলে, যেকোন শর্ত মানতে রাজি আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি সংবিধানকে পরিবর্তন করে দেশকে আবারো পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চায়। কারন তারা সরকারের বিরুদ্ধে নয়, আন্দোলন করছে দেশের বিরুদ্ধে। এসময় মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন নিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ১৪ দল নেতা বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আজকের বাংলা তারিখ



Our Like Page