November 3, 2026, 7:54 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ফিনল্যান্ডের কন্সুলেন্ট অফিস বন্ধ করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ফিনল্যান্ডের কন্সুলেন্ট অফিস বন্ধ করে দিয়েছে মস্কো। এছাড়া, ওই কন্সুলেটের ৯ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। মস্কো এসব কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ড কূটনৈতিক ব্যবস্থা নেয়ার পর মস্কোর পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেয়া হলো। আগামী পহেলা অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) বলেছে, ফিনল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়ায় মস্কোও প্রতিশোধমূলক ব্যবস্থা নিল।
চলতি মাসের শুরুর দিকে হেলসিঙ্কির রুশ দূতাবাস থেকে ৯ কূটনীতিককে বহিষ্কার করে ফিনল্যান্ড। এসব কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনেছে ফিনল্যান্ড।
রুশ-বিরোধী ফিনল্যান্ডের এই পদক্ষেপকে ‘সংঘাত’ অভিহিত করে এর নিন্দা জানায় মস্কো।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page