September 15, 2026, 11:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিকে হেনস্তার দায়ে তিন ইসরায়েলি সেনার জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি এক ব্যক্তিকে হেনস্তা করা এবং ঘটনার তদন্তে বাধা দেওয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি সামরিক আদালত। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের জন্য তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সামরিক বিবৃতিতে বলা হয়, দু’জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে ৪০ দিনের কারাদণ্ড। আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য সবাইকে পদচ্যুত করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার এবং হুমকি দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছেন আরও এক সেনা। তার মামলাটি এখনও বিচারাধীন।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের শত শত মামলার তদন্ত বা শাস্তি না হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইসরায়েল সরকারকে অভিযুক্ত করে।

ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের ‘কথিত অপরাধের’ ১ হাজার ২৬০টি মামলা হয়েছে; যার মধ্যে ৪০৯টি ফিলিস্তিনি জনগণকে হত্যার সঙ্গে জড়িত। সূত্র: আল জাজিরা 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page