October 18, 2026, 3:38 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের জীবন ‘জাহান্নামসম দুর্বিসহ’ হয়ে উঠেছে : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘকাল ধরে ইসরাইল সরকারের জবরদখলে থাকা ফিলিস্তিনিদের জীবন ‘জাহান্নামের মতো দুর্বিসহ’ হয়ে উঠেছে। উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বহু ঘরবাড়ি ও গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার পর দু’পক্ষের মধ্যে যখন উত্তেজনা চরমে রয়েছে তখন গুতেরেস এ মন্তব্য করলেন।

কাতার-ভিত্তিক আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেন, তিনি অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে হুওয়ারা গ্রামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ চরম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জীবন বহু দিক দিয়ে ‘জাহান্নামসম’ জীবনযাপন করছেন।

তবে সাক্ষাৎকারে গুতেরেস একথার সত্যতা অস্বীকার করেন যে, ইউক্রেন ইস্যুর সঙ্গে তুলনা করলে ফিলিস্তিন ইস্যুতে দ্বৈত ভূমিকা পালন করছে জাতিসংঘ। মহাসচিব আরো দাবি করেন, বহু দশকের ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই।

গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। এই গ্রামের একজন প্রতিবাদী যুবক নাবলুসে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে ১১ ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে ওইদিন দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেন।

এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে অন্তত একজন ফিলিস্তিনি শহীদ এবং ৩৯০ জন আহত হন। ইহুদি বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে ইসরাইলের সামরিক বাহিনীর সমর্থন ও মদদ ছিল।ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু অবৈধ বসতি স্থাপনকারীকে আটক করা হলেও বৃহস্পতিবার রাতে ইসরাইলি আদালতের নির্দেশে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page