October 19, 2026, 2:31 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে : জাতিসংঘ বিশেষ প্রতিনিধি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

গতকাল (মঙ্গলবার) ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফাখরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকেই এই অপশক্তি গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে।

ফাখরি বলেন, “অন্য কারো খাদ্যের অধিকার অস্বীকার করা ছাড়া ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের পথ আটকানো বা ইচ্ছাকৃতভাবে গাজায় ছোট আকারের মাছ ধরার জাহাজ, গ্রিনহাউস এবং বাগানগুলো ধ্বংস করার কোনো কারণ নেই।” তিনি আরো বলেন, “কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার জন্য ইসরাইল ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছে।”

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page