October 18, 2026, 12:03 pm
শিরোনামঃ
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিরা সত্যের পক্ষে ; তারাই বিজয়ী হবে : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন সত্য ও ন্যায়ের ফ্রন্টে রয়েছে, ফিলিস্তিনিরাই বিজয়ী হবে। পশ্চিম ইরানের ‘বানে’ শহরে আজ (শুক্রবার) এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

রায়িসি আরও বলেছেন, গাজায় মাত্র কয়েক দিনে চার হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করেছে দখলদার ইসরাইল। আজ ফিলিস্তিনে যা ঘটছে তা ইরানের বিরুদ্ধে ইরাকের বাথ পার্টির চাপিয়ে দেওয়া যুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয়। সে সময় যে অপরাধী চক্র ইরানে বিপর্যয় সৃষ্টি করেছিল আজও সেই অপরাধী চক্রই ফিলিস্তিনে অপরাধযজ্ঞ চালাচ্ছে। সেই আমেরিকাই, সেই বাতিল শক্তিই আজ ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সে সময় যদি ইরানের হামলার জন্য অপরাধী সাদ্দাম, আমেরিকা ও ইউরোপের দেশগুলোর বিচার করা হতো তাহলে আজ তারা ফিলিস্তিনিদের সব কিছু কেড়ে নেয়ার সাহস পেত না।

গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নয় হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সেখানকার ঘরবাড়ি, হাসপাতাল ও শরণার্থী শিবির মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার ইসরাইল।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page