September 7, 2026, 7:15 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনির গাজা থেকে হামাসকে তাড়াতে ইসরাইলের ব্যর্থতার পর এবার ট্রাম্প প্রশাসনের চাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে বহিষ্কারের জন্য মিশরের ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আতিকে বলেন, “হামাস যাতে আর কখনো গাজা শাসন করতে না পারে তা ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন।”

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর ইসরাইল সমস্ত শক্তি নিয়ে গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালায়। এতে মার্কিন সরকার অন্ধভাবে ইসরাইলকে সমর্থন জানায় এবং কার্যত তারা গণহত্যামূলক যুদ্ধে জড়িয়ে পড়ে।

১৫ মাসের আগ্রাসনে ইসরাইল ৪৭ হাজার ৩০৬ জন ফিলিস্তিনিকে শহীদ করলেও হামাসকে তারা নির্মূল করতে সক্ষম হয়নি। বরং হামাসের সাথে তারা চুক্তির মাধ্যমে বন্দী ইসরাইলিদের উদ্ধারের চেষ্টা করছে। সেক্ষেত্রে প্রকৃতপক্ষে ইসরাইল হামাসের করুণার ওপর নির্ভর করেছে।

গাজা উপত্যকার ওপর ইসরাইল আগ্রাসন শুরু করার পর ঘোষণা দিয়েছিল- তারা গাজাকে হামাস মুক্ত করবে এবং ইসরাইলের নিয়ন্ত্রণে গাজা পরিচালিত হবে। কিন্তু হামাস শুরু থেকেই বলে আসছে ইসরাইলের এই লক্ষ্য কখনো পূরণ হবে না।

ইসরাইল যখন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে ফিলিস্তিনি মুক্ত করতে চাইছেন এবং সেখানকার অধিবাসীদের মিশর ও জর্দানে চলে যাওয়ার কথা বলেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page