October 15, 2026, 10:57 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি জনগণকে আশা যুগিয়েছে আন্তর্জাতিক কুদস দিবস : তুর্কি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের অবিচল সমর্থনের ভুয়সী প্রশংসা করেছেন তুরস্কের সাবেক সেনা গোয়েন্দা প্রধান লে. জেনারেল ইসমাইল হাক্কি পেকিন। তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে ঘোষিত বিশ্ব কুদস দিবস ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে এবং তাদের মধ্যে আশা সঞ্চার করেছে।

‌ইরানের ভিডিও বার্তা সংস্থা ‘ইরান প্রেস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইরানসহ সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী যখন আগামীকাল (শুক্রবার) আন্তর্জাতিক কুদস দিবস পালন করতে যাচ্ছে যখন এ সাক্ষাৎকার দিলেন জেনারেল পেকিন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন বর্বরতার মোকাবিলায় ফিলিস্তিনি জাতিকে আত্মরক্ষা করার শক্তি ও প্রেরণা যুগিয়েছে ইরান। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রেও ইরান অনস্বীকার্য ভূমিকা পালন করছে বলে সাবেক এই তুর্কি নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেন।

তুরস্কের সাবেক সেনা গোয়েন্দা প্রধান বলেন, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনিরা চরম অসহায় অবস্থার মধ্যে ছিল।সে সময় মার্কিন সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান চালাত।

কিন্তু ইরান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করলেন পরিস্থিতি পাল্টে যায় বলে জেনারেল পেকিন মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে গাজা উপত্যকা ও পশ্চিম তীর-ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে সারাবিশ্বে প্রথম আন্তর্জাতিক কুদস দিবস পালন শুরু হয়। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার দিবসটি পালিত হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page