April 13, 2026, 10:51 am
শিরোনামঃ
কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে শত্রুদের আটকে ফেলার হুমকি দিলো আইআরজিসি যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আন্তরিক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩৪ ছাত্র সংগঠনের বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলমান হামাস ও ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩৪টি ছাত্র সংগঠনের একটি জোট। বিবৃতিতে তারা এবারের সংঘাতের জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

সোমবার প্রকাশিত বিবৃতিতে ছাত্র সংগঠনগুলো বলেছে, এবারে সংঘাতের জন্য এককভাবে ইসরায়েল সরকার দায়ী। ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবেও আখ্যা দিয়েছে তারা।

গতকালের বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে মুসলিম ও ফিলিস্তিনি সমর্থনকারী সংগঠনই বেশি। তবে এতে হার্ভার্ড জেউস ফর লিবারেশন এবং আফ্রিকান আমেরিকান রেজিস্ট্যান্স অর্গানাইজেশনও সই করেছে।

তবে ফিলিস্তিনের পক্ষে ৩৪ ছাত্র সংগঠনের এই বিবৃতিকে ভালোভাবে নেয়নি হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যালামনাইরা। তারা এই বিবৃতির সমালোচনা করে এসব ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page