September 9, 2026, 3:56 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ; ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো খেলাফত আন্দোলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনে নির্বিচারে হত্যা ও আগ্রাসনে ইসরাইলের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে মুসলিম রাষ্ট্র হিসেবে এ বিষয়ে বাংলাদেশের আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তারা।

শুক্রবার (১০ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এ কথা বলেন। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে খেলাফত আন্দোলন।

মিছিলপূর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের নেতারা বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন- এজন্য আপনাকে ধন্যবাদ। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত আরও কঠিন পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যবস্থা গ্রহণ করা।

তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নির্বিচারে ফিলিস্তিনে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বিনা বিচারে বোমা হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page