September 23, 2026, 6:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন পরিস্থিতি ; প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ ইসরাইলি হতাহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনী সংগ্রামী যোদ্ধারা পাল্টা ক্ষেপনাস্ত্র হামলা চালায়। তাদের হামলায় অন্তত ১ জন ইহুদিবাদী নিহত এবং আরও ৭জন আহত হওয়ার খবর দিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো ।

মঙ্গলবার ভোর রাত থেকে ইহুদিবাদী বর্বর সেনারা গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলার জবাবে ফিলিস্তিনী প্রতিরোধ গোষ্ঠিগুলো বুধবার তেলআবিবসহ অধিকৃত ভূখণ্ডের ইহুদি অধ্যুষিত শহরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।.

ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে তেলআবিবের দক্ষিণ অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ইহুদিবাদীদের হতাহতের ওই ঘটনা ঘটে। আহত ৭ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এদিকে আলজাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় আশকুলেও ১ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। রকেটের আঘাতে সিদিরুতে ইহুদি বসতি স্থাপনকারীদের ২টি ভবন ধ্বংস হয়েছে। আসদুদ এবং আসকালানেও প্রতিরোধ যোদ্ধারা রকেট বৃষ্টি বর্ষণ করেছে। সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নি।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) একটি বিবৃতিতে জানিয়েছে  ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলো হামলা চালিয়ে যাবে।  কুদস ব্রিগেডের কমান্ডারদের হত্যায় ইহুদিবাদীদের অপরাধের জবাব দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে আল-কুদস ব্রিগেড।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page