March 21, 2026, 8:19 pm
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ডেকে নিয়ে ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেক (২৬)-কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা কামাল উদ্দিন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক গুনক গ্রামের লক্সমালের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

নিহতের বাবা কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নারু (নাহার) পূর্বের একটি বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় এবং স্ত্রী নারু দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তারেকের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলে মারা যাওয়ার পরও ওহিদুর রহমান তাকে ডাকাত আখ্যা দিয়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন।” তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর মধ্যে পরকীয়ার সম্পর্কের অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র (কিরিচ) জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page