March 11, 2026, 1:52 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে নির্মিত হচ্ছে বন্যার্তদের চিকিৎসায় ১৪টি ডেডিকেটেড হাসপাতাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফেনী জেলায় বন্যার্তদের চিকিৎসায় এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ১৪টি ডেডিকেটেড হাসপাতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার তথ্যটি জানিয়েছেন।

এগুলো হলো- জেলা শহরে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প স্থাপনসহ ছয় উপজেলায় ছয়টি স্বাস্থ্য ক্যাম্প এবং বেসরকারি সাতটি হাসপাতালকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলা শহরে বেসরকারি হাসপাতালগুলো হলো- কনসেপ্ট হাসপাতাল, মেডিল্যাব, মেডিনোভা, জেডইউ মডেল, আল আকসা, ফেনী ডায়াবেটিস এবং মিশন হাসপাতাল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালগুলোতে বিন্যমূল্যে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান সিভিল সার্জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে মেডিসিন, শিশু ও চর্ম, গাইনি, সার্জারি এবং এনস্থেশিয়া বিভাগে সরকারি চিকিৎসকদের দায়িত্ববন্টন করে দেওয়া হয়েছে। সব চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক জানান, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ডাক্তারসহ পর্যাপ্ত জনবল থাকায় তারা নিজেরা সমন্বয় করে নেবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ডেডিকেটেড স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। পৌর এলাকায় পরিবার পরিকল্পনা দপ্তরের নবনির্মিত ভবনে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প গড়ে তোলা হচ্ছে। সেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল দল ফেনী আসছে। ইতোমধ্যে ৩০ জন ডাক্তারের একটি বিশেষ দল ফেনী এসেছে।

এই মেডিকেল ক্যাম্পের আওতায় আরও চিকিৎসক বন্যার্তের সেবায় ফেনী আসবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহের বন্যায় ফেনী জেলার সমগ্র অঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা এখনও জলমগ্ন রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page