September 30, 2026, 5:52 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সের পানশালায় গ্রেনেড বিস্ফোরণে ১২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ ফ্রান্সের গ্রেনোবল শহরের একটি পানশালায় গ্রেনেড বিস্ফোরণে গতকাল রাতে ১২ জন আহত হয়েছে, খবর এএফপি’র।

ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। প্রসিকিউটর ফ্রাঁসোয়া টুরেট-ডি-কোর্সি গ্রেনোবলে সাংবাদিকদের বলেছেন, কেউ একজন ভেতরে প্রবেশ করে এবং দৃশ্যত কোনরূপ কথা না বলে গ্রেনেডটি নিক্ষেপ করে পালিয়ে যায়।

ফ্রাঁসোয়া টুরেট-ডি-কোসি আরো বলেন, রাত আটটার কিছু সময় পরে গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। তখন পানশালাটিতে প্রচুর লোকজন ছিল। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।”

প্রসিকিউটর বলেছেন, তদন্তকারীরা এখনও হামলার কারণ উদঘাটন করতে পারেনি। তারা এটাকে সন্ত্রাসী হামলা বলেও মনে করছে না।

হামলাকারির কাছে কালাশিনকোভ রাইফেল ছিল বলেও কেউ কেউ বলছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ইয়ারিক নিউডার আজ আহতদের দেখতে গেনোবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাবেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page