October 11, 2026, 12:12 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীতে বাসন হাতে পোশাকশ্রমিকদের ভূখা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শ্রম উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধের দাবিতে বাসন হাতে ভূখা মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। মিছিলটি শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে পল্টন হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ‍পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়।

শুক্রবার (২৮ মার্চ) এই মিছিলটি করেন শ্রম ভবনের সামনে অবস্থানরত পোশাক শ্রমিকরা। মিছিলের সময় তাদের হাতে ‘বেতন দাও’ লিখা বাসন দেখা যায়।

এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। ‘কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না’, ‘দুনিয়ার মজদুর, এক হও এক হও’, ‘দিয়ে দে বেতনভাতা, নইলে খাবো তোদের ভাতা’, ‘তিন মাসের বেতন পাই না, সরকার খবর নেয় না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মালিকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বেতনভাতার সংগ্রাম, চলছে চলবে’, ‘ন্যায্য দাবির সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে, শ্রমিকদের পাওনা মজুরি ও বোনাস নিয়ে শ্রম উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেন।

সেখানে আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রম উপদেষ্টা চরম মিথ্যাচার করেছেন। শ্রমিক সমাজ তা মেনে নেয়নি। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এছাড়াও তিনটি কারখানার কাছে পাওনা টাকার পরিমাণও তুলে ধরেন তিনি। এতে উল্লেখ করা হয়, ৬ কোটি ৭৫ লাখ বকেয়ার বিপরীতে বৃহস্পতিবার (২৭ মার্চ) পরিশোধ করা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।

দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page