October 28, 2026, 11:52 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে এফবিসিসিআই’র সভাপতি মো. মাহবুবুল আলমের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের জন্য দোয়া- মোনাজাতে অংশ নেন এফবিসিসিআই’র নেতৃবৃন্দ।
দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর এফবিসিসিআই’র সভাপতি মো. মাহবুবুল আলম পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলীর নেতৃত্বে  নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
প্রার্থনা করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।
পরে কাজী আকরাম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু সমাধিসৌধের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া  বরগুনা জেলা যুবলীগ, ঢাকা মেট্রোপলিটন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page