October 5, 2026, 2:57 pm
শিরোনামঃ
শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর : পুতিন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা ; তেল সরবরাহ বন্ধ যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু আমাদের সবার মাঝেই বেঁচে আছেন : অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধু আমাদের সবার মাঝেই বেঁচে আছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো

মঙ্গলবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড় দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন তখন অর্থনীতিতে আমাদের অবস্থান ছিল ষাট নম্বর আর এখন বাংলাদেশ সারাবিশ্বের অর্থনীতিতে পঁয়ত্রিশ নম্বর। ২০৪১ সালের মধ্যে পৃথিবীর শীর্ষ ২০টি দেশের একটি দেশ হবে বাংলাদেশ। বাজেটে আকার বৃদ্ধি পেয়েছে দশগুণ।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নন বরং তিনি ছিলেন, আছেন এবং তিনি থাকবেন। তিনি আমাদের অহংকার। আমাদের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আজীবন। আমরা সবাই মিলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



Our Like Page