October 15, 2026, 12:10 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।

আজ শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের  বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
এরপর টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ওমান শাখার সভাপতি এস.এম সফি ও সাধারণ সম্পাদক এসএম নুরুল আফসারের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page