October 8, 2026, 4:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বঙ্গোপসাগরে লঘুচাপ ; প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিণত হতে পারে নিম্নচাপে। তাতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

মৌসুমি বায়ু ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদায় নিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে শুক্রবার (২০ অক্টোবর) সকাল নয়টায় দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আর দুদিন পর আরও ঘনীভূত হতে পারে। এটি পরে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।



Our Like Page