February 14, 2026, 10:12 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

বন্দর ছাড়ার অনুমতি পেল ইউরোপে আটক সারবাহী রুশ জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপের বন্দরে কয়েক মাস ধরে আটক রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার  উদ্দেশে ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে জাহাজটি বিশ হাজার টন সার নিয়ে নেদারল্যান্ডসের রোটেরডাম বন্দরে অবস্থান করছে।

শুক্রবার জাতিসংঘ ঘোষণা করেছে, আফ্রিকার দেশ মালাভির উদ্দেশে জাহাজটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে নেদারল্যান্ডস। আফ্রিকার দরিদ্র দেশ মালাভিকে ২০ হাজার টন সার অনুদান হিসেবে দিয়েছে রাশিয়া।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কৃষিপণ্য রফতানিতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে, তাতে অসন্তোষ মস্কো।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে খাদ্যশস্য রফতানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল সেই সময় রাশিয়ার কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির ব্যবস্থার প্রতিশ্রুতি দেয় জাতিসংঘ। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জুলাইয়ের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি। সূত্র : পার্স টুডে

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page