October 14, 2026, 12:59 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি আদালতে পৌঁছান। পরে প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ইউএনডিপি প্রতিনিধি দল জানায়, দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

পরে প্রধান বিচারপতি বেলা ১১টায় নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে অনুষ্ঠিত জুডিসিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে যোগ দেন। সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ বরিশালে অনুষ্ঠিত হলো এ আয়োজন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page