September 23, 2026, 1:17 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বসফরাস সাগরে রুশ যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে ইউক্রেনের সি ড্রোন : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বসফরাস সাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সি ড্রোন হামলা চালিয়েছে তবে সবগুলো ড্রোনই রাশিয়া সেনারা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) জানিয়েছে, সকালের দিকে এসব ড্রোন রাশিয়ার জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। তুরস্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে বলে জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেংকভ।

তিনি জানান, রুশ যুদ্ধজাহাজটি বসফরাস সাগরের ওই এলাকায় তুর্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপ লাইনের নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে নর্ডস্ট্রিম পাইপলাইনের ওপর হামলার পর রাশিয়া এ দুটি পাইপ লাইনের নিরাপত্তা রক্ষায় টহল দল নিয়োগ করেছে।

জেনারেল কোনাশেংকভ বলেন, রুশ যুদ্ধজাহাজে যেসব গোলাবারুদ ছিল তা ব্যবহার করে তিনটি সি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী এ সংক্রান্ত একটি ফুটেজ সামাজিক মাধ্যমে শেয়ার করেছে।

https://media.parstoday.ir/video/4c3lcb3c85f3d42ancr.mp4

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page