November 7, 2026, 10:37 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

বস্তুগত স্বাধীনতা ও ইসলামি স্বাধীনতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বস্তুগত স্বাধীনতার সঙ্গে ইসলামি স্বাধীনতার পার্থক্য ব্যাখ্যা করেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও ছাত্র নেতাদের ইফতার মাহফিলে অন্য অনেক বিষয়ের পাশাপাশি এ বিষয়েও কথা বলেন।

এ সময় সর্বোচ্চ নেতা বলেন, স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে স্বাধীনতা তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো বস্তুগত কাঠামো থেকে মুক্তি। যদিও বস্তুগত দৃষ্টিভঙ্গি হলো, মানুষ পৃথিবীতে এসছে, কয়েক বছর জীবনযাপন করবে, এরপর বিলুপ্ত হয়ে যাবে। বস্তুবাদে বলা হচ্ছে, সব মানুষই বিলুপ্ত হয়ে যাবে। এই বস্তুগত কাঠামোতে আপনাকে কিছু স্বাধীনতা দেওয়া হবে। যৌন স্বাধীনতা, ক্রোধের স্বাধীনতা, জুলুম করার স্বাধীনতা- এ ধরণের নানা স্বাধীনত। কিন্তু আসলে এটা কোনো স্বাধীনতা নয়।

ইরানের সর্বোচ্চ নেতা প্রকৃত স্বাধীনতা বলতে ইসলামি স্বাধীনতাকেই তুলে ধরেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, প্রকৃত স্বাধীনতা হলো ইসলামি স্বাধীনতা। ইসলাম ধর্ম মানুষকে বস্তুগত কাঠামোর মধ্যে আবদ্ধ করে না। এখানে মৃত্যুই সব কিছুর সমাপ্তি নয়, বরং মৃত্যু হচ্ছে নতুন একটি পর্বের সূচনা মাত্র, আসলে এটিই মূল পর্ব। আপনারা যখন এই দৃষ্টিতে বিষয়গুলোকে দেখবেন তখন আপনারা উচ্চ অবস্থানে পৌঁছাতে পারবেন, এ অবস্থায় আপনার পদক্ষেপ, উন্নতি ও অগ্রগতির সীমা-পরিসীমা থাকবে না। এটাই স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা ও মতের স্বাধীনতা ইসলামি স্বাধীনতার মূল ভিত্তি থেকে উৎসারিত।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইসলামি স্বাধীনতা হচ্ছে অনমনীয়তা, পশ্চাদপদতা, স্থবিরতা, প্রতিক্রিয়াশীলতা, পরাশক্তি, স্বৈরশাসন ইত্যাদির শৃঙ্খল থেকে মুক্তির ভিত্তি। এসব বিষয় নিয়ে ভাবতে হবে, এসব ইস্যু নিয়ে কাজ করতে হবে। আমি আধা ঘণ্টা কথা বললাম এটা কোনো সমাধান নয় বরং আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, বই পড়তে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page