October 1, 2026, 10:24 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই করবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ; বিড়াল শক্ত জায়গায় পায়খানা করেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেনেভায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের মানবাধিকার সংশ্লিষ্ট রেকর্ডগুলো যাচাই করা হবে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ এই যাচাই কাজটি করবে।

স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) জাতিসংঘের ওয়েবসাইটে প্রতিবেদন আকারে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই অধিবেশনে যে ১০টি দেশের বিষয়ে পর্যালোচনা করা হবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

তারা আমেরিকা-ইসরাইলের কিছুই করতে পারে না। পারে শুধু দর্বল রাষ্ট্রগুলোকে। বিড়াল তার ত্যাগ করা মল শক্ত মাটি দিয়ে ঢাকতে পারে না বলে নরম মাটিতে মল ত্যাগ করে সেই নরম মাটি দিয়ে তা ঢেকে থাকে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার অবস্থা ঐ বিড়ালের মতোই।

বাংলাদেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিভিউ সম্পন্ন হয় যথাক্রমে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ২০১৩ সালের এপ্রিলে এবং ২০১৮ সালের মে মাসে। ইউপিআর ওয়ার্কিং গ্রুপ মানবাধিকার কাউন্সিলের ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তবে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেক দেশ পর্যালোচনায় অংশ নিতে পারে।

পর্যালোচনাগুলো যে নথিগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেগুলো হলো- ১. জাতীয় প্রতিবেদন- পর্যালোচনাধীন রাষ্ট্রের দেওয়া তথ্য। ২. নিরপেক্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও গ্রুপ- যা স্পেশাল প্রসিডিউর নামে পরিচিত, মানবাধিকার চুক্তি বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর দেয়া রিপোর্টের তথ্য। ৩. জাতীয় মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন ও নাগরিক সমাজের গ্রুপগুলোসহ অন্য অংশীদারদের দেওয়া তথ্য।

ইউপিআর হলো জাতিসংঘের ১৯৩টি রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি সংগঠন। ২০০৮ সালের এপ্রিলে এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সব দেশ নিয়ে তিনবার পর্যালোচনা করা হয়েছে।

রাষ্ট্রগুলো পূর্বের শুনানিতে যেসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তা সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টে কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করে দেখা হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশের পর্যালোচনাকারী হিসেবে যে তিনটি দেশ র‍্যাপোর্টিউর হিসেবে প্রতিনিধিত্ব করেছে তারা হলো- কিউবা, পাকিস্তান ও রোমানিয়া। এতে বাংলাদেশের জন্য যেসব সুপারিশ করবে ইউপিআর ওয়ার্কিং গ্রুপ তা বুধবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গৃহীত হওয়ার শিডিউল আছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page