September 7, 2026, 9:55 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে লক্ষ লক্ষ  নাগরিকদের ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’ করা হয়েছে।

বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস জানিয়েছেন, গত ২৭ জুন তিনি দুর্ঘটনাবশত এই তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান। এর পরপরই বাংলাদেশের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে।

প্রযুক্তি সংস্থাগুলোর ওপর নজর রাখা মার্কিন অনলাইন সংবাদপত্র টেকক্রাঞ্চ বলছে, তারা ফাঁস হওয়া তথ্য সঠিক কি না তা একটি পাবলিক সার্চ টুলের মাধ্যমে যাচাই করেছে। তবে টেকক্রাঞ্চ সরকারি ওয়েবসাইটির নাম জানায়নি। কেননা তথ্যগুলো এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সের প্রত্যেক নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। কার্ডটি বাধ্যতামূলক এবং নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জমি ক্রয় ও বিক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য নানা পরিষেবা পেতে সহায়তা করে।

গবেষক ভিক্টর মার্কোপোলোস বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো খুব সহজেই খুঁজে বের করা যাচ্ছিল। গুগল সার্চের মাধ্যমে তথ্যগুলো সামনে আসে। তবে এটি খোঁজার কোন ইচ্ছাই আমার ছিল না।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের কনস্যুলেটে মন্তব্যের অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page