September 27, 2026, 11:26 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াশিংটন-ঢাকা একসঙ্গে কাজ করছে : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াশিংটন ও ঢাকা একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিলার আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শ্রম অধিকারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’

একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, জবাবদিহিতা নিশ্চিত করা- এসবই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সফরের সময় ঢাকায় দুটি রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে কোনো ইস্যু দেখা যায়নি। তারা বাংলাদেশ ত্যাগ করার পরই ইস্যু সামনে এসেছে। এ বিষয়টিও প্রশ্নে তুলে ধরেন সাংবাদিক।

ওই সাংবাদিক মুখপাত্রকে প্রশ্ন করে আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করি। আমার একজন সহকর্মী বলছিলেন, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি ঘটনা ঘটেছে। সে বিষয়ে আপনি কথা বলেছেন। এসব বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন আপনি। বর্তমান পরিস্থিতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন। অতি সম্প্রতি আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর যেসব ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে তার প্রেক্ষিতে কিভাবে মূল্যায়ন করবেন?

জবাবে মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এ বিষয়ে প্রকৃতপক্ষে আমি প্রায়দিনই এই ব্রিফিং রুম থেকে কথা বলি। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন। এতেই এই মূল্যায়ন শেয়ার করছি আমরা।’

সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে মিলার আরও বলেন, ‘বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি, আমাদের দুই দেশের জন্য এসব বিষয় শেয়ার করা উচিত।’

 

আজকের বাংলা তারিখ



Our Like Page