October 11, 2026, 7:24 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে পুনরায় ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে পূর্ণমাত্রায় (১ হাজার ৬০০ মেগাওয়াট) বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে যাচ্ছে। তবে কোম্পানিটি ঢাকার ছাড় ও কর সুবিধার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। গত অক্টোবরে বকেয়া অর্থের কারণে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দিয়েছিল।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশ আদানি পাওয়ারকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে। এরপর আদানি আগামী সপ্তাহের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে। আদানির এই বিদ্যুৎকেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটি শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে।

তবে রয়টার্সের অন্য একটি সুত্র জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারকে ট্যাক্স সুবিধা ও ডিসকাউন্টের প্রস্তাব দিলেও কোম্পানিটি তা মানতে রাজি হয়নি। আদানি পাওয়ার কোনো ধরনের ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। আদানি পাওয়ার কোনো ধরনের ছাড় দিতে রাজি হয়নি। এমনকি ১০ লাখ ডলারও ছাড় দেওয়া হয়নি। বাংলাদেশ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান চাইলেও আদানি বিদ্যুৎ কেনার চুক্তির শর্তের কথা তুলে ধরেছে।

এর আগে, বিপিডিবি আদানি পাওয়ারকে ট্যাক্স সুবিধা এবং মে মাস পর্যন্ত বিদ্যুতের দামে ডিসকাউন্ট দেওয়ার শর্ত দিয়েছিল। তবে আদানি পাওয়ার সেই শর্ত মানতে অস্বীকৃতি জানায়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page