October 12, 2026, 5:52 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ এখন দুই শত সবুজ কারখানার স্বীকৃতির দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনার জন্য বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সনদ পেয়েছে বাংলাদেশের আরও দুই পোশাক কারখানা; যা নিয়ে দেশে এমন কারখানা হলো ২০০টি। নতুন করে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃতি পাওয়া কারখানা দুটির একটি গাজীপুরের কালিয়াকৈরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং। ৯৭ পয়েন্ট অর্জন করে এটি প্লাটিনাম লিড সনদ পেয়েছে।

অপর কারখানাটিও গাজীপুরের; ৯৬ পয়েন্ট পেয়ে লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটি প্লাটিনাম সনদ পেয়েছে।

বিজিএমইএর এক বার্তায় বলা হয়, বাংলাদেশ টেকসই কারখানা নির্মাণের প্রচেষ্টায় বড় এক মাইলফলক অতিক্রম করছে।   এখন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) স্বীকৃতি ২০০টি লিড (এলইইডি) সনদপ্রাপ্ত কারখানা এখন বাংলাদেশে। এ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া এবং পরিবেশবান্ধব শিল্পায়নের প্রচেষ্টায় আরেকটি সাফল্য।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার প্রথম সারির ১৩টি এখন বাংলাদেশের। পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃত কারখানাগুলোর মধ্যে ৭৩টি রয়েছে প্লাটিনাম মর্যাদায়, ১১৩টি গোল্ড মর্যাদায়, ১০টি সিলভার এবং চারটি সাধারণ ক্যাটাগরিতে। তিনি বলেন, ২০২২ সালে দেশের ৩০টি পোশাক কারখানা লিড সনদ অর্জন করেছিল। এর মধ্যে ১৫টি ছিল প্লাটিনাম এবং ১৫টি ছিল গোল্ড ক্যাটাগরিতে। লিড সনদ অর্জনের তালিকায় দেশের আরও ৫০০ কারখানা অপেক্ষমাণ রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সনদ অর্জন করতে হলে কারখানাকে কার্বন নিঃসরণ, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সীমিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, কারখানার অভ্যন্তরের পরিবেশ উন্নত করাসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page