September 28, 2026, 7:46 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ থেকে শান্তিরক্ষী মিশনে লোক নেওয়া বন্ধে টাকা খরচ করা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘সফলতা দেখে কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। একইসঙ্গে প্রশাসনকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করছে।’

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলায় গরিবদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকারের সফলতা দেখে কোনও লোক পছন্দ নাও করতে পারে- এটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এর মানে এই নয় যে সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে দেশের ক্ষতি করছে।’

তিনি আরও বলেন, ‘তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নেওয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page