October 31, 2026, 5:40 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বাখমুত মস্কোর দখলে নেই : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, বাখমুত মস্কোর দখলে নেই। যদিও রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনারের প্রধান জোর দিয়ে বলেছেন, তার যোদ্ধারা পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

হিরোশিমায় জি-৭এর শীর্ষ সম্মেলনে জেলেনস্কি রাশিয়ার দাবি অস্বীকার করেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাখমুত রাশিয়ার দখলে নেই।

জেলেনস্কি আরও বলেন, আমাদের সামরিক বাহিনীর কৌশলগত দিক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বাখমুতে কৌশলগত কোন ভুল হয়ে থাকলে এবং আমাদের লোকজনকে ঘিরে ফেলা হলে তা খুব কঠিন বিষয় হয়ে উঠবে।

জেলেনস্কি বলেন, আপনাদের বুঝতে হবে যে বাখমুতে কিছুই ঘটেনি।

গত ১৫ মাস ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে রক্তাক্ত সংঘর্ষ ঘটছে বাখমুতে। একদিন আগে ওয়াগনার ও মস্কোর নিয়মিত বাহিনী বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ জয়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

তবে ইউক্রেনের সেনাবাহিনী রোববার বলেছে, তারা শহরের গুরুত্বপূর্ণ অংশের পুন:নিয়ন্ত্রণ নিয়েছে। সৈন্যরা অন্যান্য অংশের নিয়ন্ত্রণে অগ্রগর হচ্ছে। কিন্তু ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের কোন সৈন্য সেখানে নেই।

টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, বাখমুতে ইউক্রেনের একজন সৈন্যও নেই। তবে ইউক্রেনীয় সৈন্যেদের প্রচুর লাশ রয়েছে।

প্রিগোজিন আরও বলেছেন, জেলেনস্কি হয় সত্য বলছে না, না হয় আমাদের অনেক সামরিক নেতৃবৃন্দের মতো যুদ্ধক্ষেত্রে কি ঘটছে সে সম্পর্কে কিছুই জানে না।

শনিবার প্রিগোজিন বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন। তিনি বলেছেন, আগামী ২৫ মে’র মধ্যে ওয়াগনার রুশ সেনাবাহিনীর কাছে শহরের নিয়ন্ত্রণ হস্তান্তর করবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page